'মানিক ও রতনের ক্রয়কৃত শেয়ার একই ধরনের নয়।'- ব্যাখ্যা করো।
উত্তর: লটারিতে জিতে মানিক 'স্কয়ার' কোম্পানির শেয়ার ক্রয় করেন। যা ছিল প্রাইমারি শেয়ার। অন্যদিকে, রতন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে ব্রোকার হাউসের মাধ্যমে 'একমি' কোম্পানির শেয়ার ক্রয় করেন। যা ছিল মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ার। বৈশিষ্ট্যগত দিক থেকে প্রাইমারি শেয়ার ও মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ার একই ধরনের নয়। নিচে তা ব্যাখ্যা করা হলো।প্রাইমারি শেয়ার: কোনো কোম্পানি যখন পুঁজিবাজারে নতুন শেয়ার বিক্রির জন্য ছাড়ে তখন তাকে 'প্রাথমিক শেয়ার' বলা হয়। এরূপ শেয়ার সাধারণত ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। বাজারে প্রথম যে শেয়ার ছাড়া হয় তাকে প্রাথমিক শেয়ার বলে।কোম্পানি নিজেই জনসাধারণের মধ্যে এ শেয়ার বিক্রি করে।ফেস ভেল্যুর ভিত্তিতে প্রাথমিক শেয়ার ক্রয়-বিক্রয় হয়ে থাকে। স্টক এক্সচেঞ্জ ব্রোকার হাউসে BO (Beneficiary Owners) হিসাব খোলার মাধ্যমে যেকোনো নাগরিক প্রাথমিক শেয়ার ক্রয় করতে আবেদন করতে পারে। প্রাথমিক শেয়ারের ক্ষেত্রে শেয়ার লটের চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে শেয়ার বিক্রি হয়। প্রাথমিক শেয়ার অবিক্রীত থাকলে অবলেখক ঐ শেয়ার ক্রয় করে।সেকেন্ডারি শেয়ার: প্রাথমিক শেয়ারের মালিকগণ যখন তাদের শেয়ার বিক্রি করে তখন তা মাধ্যমিক শেয়ারে রূপান্তরিত হয়। অর্থাৎ প্রাথমিক শেয়ারের মালিকানা বদল হয়ে প্রথম ক্রেতার নিকট হতে অন্য কোনো ক্রেতার নিকট হস্তান্তরিত হলে তাকে সেকেন্ডারি শেয়ার বলে। শেয়ারবাজারের মাধ্যমে এ শেয়ার হস্তান্তর বা ক্রয়-বিক্রয় হয়ে থাকে। এ শেয়ার বিনিয়োগকারী জনসাধারণের মধ্যে ক্রয়-বিক্রয় সংগঠিত হয়।সেকেন্ডারি শেয়ার প্রকৃতপক্ষে স্বাধীন অস্তিত্ববিশিষ্ট কোনো শেয়ার নয়। এ শেয়ারের দাম তার চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়। তাই চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতে নিয়তই এর দাম পরিবর্তিত হয়। বাজারে প্রতিদিন শেয়ারের দাম ওঠা-নামা করে। ফলে বাজার দামে মাধ্যমিক শেয়ার ক্রয়-বিক্রয় হয়। বিও হিসাবধারী যে কেউ মাধ্যমিক শেয়ার ক্রয় করতে পারে। প্রাথমিক শেয়ার ক্রয়ের মতো এ শেয়ার ক্রয়ের জন্য আবেদন করতে হয় না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'মানিক ও রতনের ক্রয়কৃত শেয়ার একই ধরনের নয়।'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর