উদ্দীপকে উল্লিখিত দু'ধরনের শেয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের দু'ধরনের শেয়ারের কথা উল্লেখ করা হয়েছে। যথা- প্রাইমারি বা প্রাথমিক শেয়ার এবং সেকেন্ডারি বা মাধ্যমিক শেয়ার। নিচে এ দু'ধরনের শেয়ারের মাধ্যমে তুলনামূলক আলোচনা করা হলো-১. কোম্পানি বা ইস্যু হাউস যে শেয়ার আইপিও (IPO) এর মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে বাজারে ছাড়ে এবং আবেদন দ্বারা সরাসরি কিংবা লটারির মাধ্যমে তা ক্রয়, করা যায় সেটিই প্রাইমারি শেয়ার। অন্যদিকে, প্রাইমারি শেয়ার মালিকরা যখন তাদের শেয়ার ব্রোকার হাউসে বিক্রি করে তখন ঐ বিক্রীত শেয়ার হয়ে যায় সেকেন্ডারি শেয়ার।২. প্রাইমারি শেয়ারের মালিকানা বদলায় না; যে তা পায় সেই তার মালিক হয়। কিন্তু সেকেন্ডারি শেয়ারের মালিকানা শেয়ার বিক্রির সাথে সাথে বদলাতে থাকে।৩. প্রাইমারি শেয়ার ব্যাংক বা কোনো ইস্যু হাউসের মাধ্যমে সংগ্রহ করা যায়। কিন্তু সেকেন্ডারি শেয়ার কেবল স্টক এক্সচেঞ্জ থেকেই ক্রয় করতে হয়।৪. প্রাইমারি শেয়ার ইস্যুকারক কর্তৃক আইপিও এর মাধ্যমে নির্বাচিত বিও (Beneficiary Owners) একাউন্টধারীর একাউন্টে পৌঁছায়। সেকেন্ডারি শেয়ার ব্রোকার হাউসের মাধ্যমে স্টক এক্সচেঞ্জ কর্তৃক পরিচালিত ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে কেনা যায়।৫. প্রাইমারি শেয়ার কেবল একবার হাত বদল হয়; কিন্তু সেকেন্ডারি শেয়ার কোম্পানির অবসান অবধি হাত বদল হতে থাকে।৬. প্রাইমারি শেয়ারের দাম তার ফেইসভ্যালু দ্বারাই প্রকাশিত হয়। সেক্ষেত্রে সেকেন্ডারি শেয়ারের দাম তার চাহিদা ও যোগানের ঘাত- প্রতিঘাত দ্বারা নির্ধারিত হয় এবং তা প্রায়ই ওঠা-নামা করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দু'ধরনের শেয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর