উদ্দীপকে শেয়ারের মূল্যে পরিবর্তনের ধারণাটি বন্ড মার্কেটের সাথে তুলনা করো।
উত্তর: উদ্দীপকটি পাঠ করে জানা যায়, শেয়ারবাজারে ক্রয়-বিক্রয়যোগ্য শেয়ারের মূল্য সময় ব্যবধানে অনেক ওঠা-নামা করে। শেয়ার মূল্যের এ উত্থান-পতন বন্ডের বাজারে বন্ডের মূল্যের ওঠা-নামা অপেক্ষা তীব্র ও ক্রিয়াশীল।১. শেয়ার মার্কেটে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই অংশগ্রহণ করে শেয়ার কেনাবেচায় অংশ নেয়। তাই এখানে শেয়ারের মূল্য নির্ধারণে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একযোগে ভূমিকা পালন করে। কিন্তু বন্ড মার্কেটে মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই বন্ড কেনা-বেচায় অংশ নেয়। এ জন্য এখানে বন্ডের মূল্য নির্ধারণে একক প্রভাব লক্ষ করা যায়। ২. শেয়ারের মূল্যের সাথে সুদের হারের কোনো সম্পর্ক নেই। শেয়ারের মূল্য কোম্পানির লাভ-লোকসানের সাথে জড়িত। কোম্পানি থেকে লাভের প্রত্যাশা বাড়লে শেয়ারের মূল্য বাড়ে; বিপরীত অবস্থায় তার মূল্য কমে। কিন্তু বন্ডের মূল্য সরাসরি সুদের হারের সাথে সম্পর্কিত। বাজারে সুদের হার বাড়লে বন্ডের মূল্য কমে; আবার সুদের হার কমলে বন্ডের মূল্য বাড়ে।৩. শেয়ারবাজারে শেয়ারের মূল্যের উত্থান-পতন নিত্যদিনের ঘটনা। প্রকৃতপক্ষে শেয়ার কেনা-বেচা চলাকালীন অবস্থায় তার মূল্য ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। কিন্তু বন্ডের বাজারে বন্ডের মূল্য ধীর গতিতে পরিবর্তিত হয়। প্রায়শই এর মূল্য কিছু সময় ধরে একই থাকতে পারে।৪. শেয়ারের মূল্য অসাধু শেয়ার ব্যবসায়ীদের দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়। অসৎ শেয়ার ব্যবসায়ীরা নিজেদের যোগসাজশে ধাপে ধাপে শেয়ারের মূল্য অনেক বাড়িয়ে আবার স্বল্প সময়ের ব্যবধানে তার পতন ঘটাতে পারে। কিন্তু বন্ডের মূল্য প্রভাবিত করার ব্যাপারে অসাধু বন্ড ব্যবসায়ীর কোনো ভূমিকা নেই। বন্ডের কেনা-বেচায় মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা জড়িয়ে থাকায় কেউ বন্ডের মূল্য নির্ধারণে কৌশলের আশ্রয় নিতে পারে না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শেয়ারের মূল্যে পরিবর্তনের ধারণাটি বন্ড মার্কেটের সাথে তুলন…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর