মিসেস রেবেকা সুলতানার কোন খাতে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ, কিন্তু মুনাফা নিশ্চিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, মিসেস রেবেকা সুলতানা অবসর গ্রহণের পর ৫ লক্ষ টাকা পেনশন পান। স্বামীর পরামর্শে ৪ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র এবং বাকি ১ লক্ষ টাকা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞথেকে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করেন। বাংলাদেশ সরকার সমাজের নিম্নবিত্তের লোকদেরকে সঞ্চয়মুখী করে তোলা এবং মুনাফা প্রদান বাবদ সামান্য টাকা আয় করতে সহায়তা করার উদ্দেশ্যে পারিবারিক সঞ্চয়পত্র চালু করেছে। পারিবারিক সঞ্চয়পত্র ৫ বছরমেয়াদি। এ সঞ্চয়পত্রের জন্য প্রদেয় মুনাফার হার নির্দিষ্ট যা নির্দিষ্ট সময় অন্তর প্রদেয়। সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির পর আসল টাকা ফেরত পাওয়া যায়, আর মেয়াদ পূর্তির আগে ভাঙালে হ্রাসকৃত হারে মুনাফাও পাওয়া যায়। এক কথায় সঞ্চয়পত্র থেকে প্রাপ্তব্য আসল টাকা ও মুনাফা নির্ধারিতও নিশ্চিত। কিন্তু মিসেস রেবেকা তার ১ লক্ষ টাকা দিয়ে যে শেয়ার ক্রয় করেন সেখান থেকে প্রাপ্তব্য মুনাফা অনিশ্চিত। মিসেস রেবেকা যে কোম্পানির শেয়ার ক্রয় করেছেন ওই কোম্পানি কেবল লাভ করলেই শেয়ারহোল্ডারকে মুনাফা দেয়; ক্ষতিগ্রস্ত হলে কিছুই দেয় না। তাছাড়া মিসেস রেবেকার ক্রয়কৃত শেয়ারের মূল্যের ব্যাপক পতন ঘটলে তার যথেষ্ট ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কোম্পানি দেউলিয়া হয়ে গেলে তিনি কিছুই পাবেন না।উপরের আলোচনার আলোকে বলা যায়, মিসেস রেবেকা সুলতানার পারিবারিক সঞ্চয়পত্রে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ কিন্তু মুনাফা নিশ্চিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মিসেস রেবেকা সুলতানার কোন খাতে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ, কিন্তু মুনাফা…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর