উদ্দীপকের শেষোক্ত বিনিয়োগে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকলেও সবচেয়ে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে- বুঝিয়ে বল।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত বিনিয়োগের অর্থাৎ 'ঢাকা স্টক এক্সচেঞ্জ' এ বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়ে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকলেও অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে।শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ হলো শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বেচাকেনার একটি বিপণন কেন্দ্র। এটি কতিপয় এসোসিয়েশন বা জয়েন্ট স্টক কোম্পানির একটি প্রতিষ্ঠান, যেখানে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বেচাকেনা করা হয়। মূলধন বাজারের একটি অংশ হলো শেয়ারবাজার বা স্টক এক্সচেঞ্জ। এ বাজারে সাধারণত যৌথ মূলধনী কোম্পানিগুলোর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করা হয়। বিনিয়োগকারীরা শেয়ারের লভ্যাংশ কোম্পানির লাভ লোকসানের ভিত্তিতে পেয়ে থাকে। তবে এক্ষেত্রে যেকোনো দ্রব্যের মতো শেয়ারের চাহিদা ও যোগানের ভিত্তিতে তার বাজার দাম নির্ধারিত হয়। এতে শেয়ারের দাম উঠানামা করে বিধায় দাম মুনাফা কমবেশি হতে পারে। তবে যেসব কোম্পানির সুনাম আছে এবং যেগুলো বছর শেষে অধিক স্টক ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ড বা উভয়ই বেশি পরিমাণে প্রদান করে সেগুলোর চাহিদা বেশি হওয়ায় তার বাজার দামও বেশি হয়। এ ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করলে আকস্মিকভাবে অনেক মুনাফা লাভ করা যায়। আবার কোন কোম্পানির চাহিদা হঠাৎ করে কমে গেলে তৎসংশ্লিষ্ট সকল শেয়ারের দাম তথা মুনাফা অনেক কমে যায়। এতে ঝুঁকি বা অনিশ্চয়তা বিরাজ করে।উদ্দীপকে মিসেস রেবেকা সুলতানা পেনশনের টাকার কিছু অংশ দিয়ে 'ঢাকা স্টক এক্সচেঞ্জ' হতে কতিপয় শেয়ার ক্রয় করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড বাংলাদেশের প্রথম শেয়ারবাজার। এখানে সাধারণত সেকেন্ডারি শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। এখানে শেয়ারের দাম কোম্পানির মুনাফা পণ্যের চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয় বলে শেয়ারের দাম প্রচুর উঠানামা করে। যেহেতু শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক এবং কোম্পানির লভ্যাংশ লাভ করে থাকে। সুতরাং, রেবেকা সুলতানা তার শেয়ার হতে অধিক মুনাফা লাভ করতে পারেন। তবে তিনি যে কোম্পানির শেয়ার ক্রয় করেছেন তা যদি লোকসানের শিকার হয় তাহলে তাকে লোকসান বহন করতে হবে। যা ঝুঁকি ও অনিশ্চয়তা নির্দেশ করে।সুতরাং আমরা বলতে পারি, 'ঢাকা স্টক এক্সচেঞ্জ' মার্কেটে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে অধিক মুনাফা পাওয়ার সুযোগ থাকলেও অনেক ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা পরিলক্ষিত হয়। তবে শেয়ার মার্কেটের অন্যান্য সুবিধা যেমন- নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, Cost of fund কম, বিনিয়োগকারীরা সবাই এ মার্কেটের অংশগ্রহণকারী হতে পারে ইত্যাদির ফলে শেয়ার বাজারের অধিক জনপ্রিয়তা লক্ষ করা যায়। এ ধরনের বিনিয়োগে অধিক মুনাফা লাভের সম্ভাবনা থাকায় মানুষ ঝুঁকি ও অনিশ্চয়তা বহনেও রাজি থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত বিনিয়োগে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকলেও সবচেয়ে অধিক মুন…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর