আনোয়ারের ক্রয়কৃত শেয়ার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আনোয়ারের ক্রয়কৃত শেয়ার হলো সেকেন্ডারি শেয়ার । প্রাথমিক শেয়ার ইস্যুর পর পরবর্তী পর্যায়ে যখন শেয়ার কেনা- বেচাকরা হয় তখন তাকে 'সেকেন্ডারি শেয়ার' বলে এবং যে বাজারে এ ধরনের শেয়ার ক্রয়-বিক্রয় হয়ে থাকে তাকে বলা হয় 'সেকেন্ডারি শেয়ার মার্কেট'। স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত সদস্যবৃন্দ এ বাজারে কেনাবেচা করে। উদ্দীপকে মি. আনোয়ার একজন ব্যাংক কর্মকর্তা। স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হাউজের মাধ্যমে তিনি একটি প্রতিষ্ঠিত কোম্পানির কিছু শেয়ার ক্রয় করেন। এ ধরনের শেয়ারকে বলা হয় সেকেন্ডারি শেয়ার। শেয়ারবাজার বলতে মূলত সেকেন্ডারি মার্কেটে শেয়ার কেনা-বেচাকেই বোঝায়। একজন বিনিয়োগকারী কখনই শেয়ারবাজারে সরাসরি কেনাবেচায় অংশ নিতে পারে না। কেউ যখন শেয়ার বাজারে শেয়ার কিনতে বা বিক্রি করতে চায় তখন তাকে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্রোকার বা ডিলারদের মাধ্যমেই তা করতে হয়। এই ব্রোকার বা ডিলাররা শেয়ার ব্যবসায়ে বিনিয়োগকারী এবং শেয়ার বিক্রেতাদের মধ্যে মধ্যস্থতাকারী বা মধ্যবর্তী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে ৷ তাই বলা যায়, স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হাউজের মাধ্যমে প্রতিষ্ঠিত কোম্পানির ক্রয়কৃত শেয়ারকেই সেকেন্ডারি শেয়ার বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আনোয়ারের ক্রয়কৃত শেয়ার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর