সাজ্জাদ সাহেব কোন খাত থেকে নির্দিষ্ট এবং সুনিশ্চিত মুনাফা পাবেন ব্যাখ্যা কর ।
উত্তর: সাজ্জাদ সাহেব ব্যাংক খাত থেকে নির্দিষ্ট এবং সুনিশ্চিত মুনাফা পাবেন । ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বলা হয় বেসরকারি অর্থায়ন। যেকোনো ব্যক্তি যেসব প্রকল্পে আয়, ব্যয় অপেক্ষা বেশি এবং সর্বাধিক মুনাফা লাভের সম্ভাবনা থাকে সেখানেই বিনিয়োগ করে থাকে। উদ্দীপকের সাজ্জাদ সাহেব একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি তার পেনশন থেকে প্রাপ্ত টাকা কোথায় বিনিয়োগ করবেন সে বিষয় নিয়ে চিন্তা করছেন। তার সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়ার পর তিনি কিছু টাকা ব্যাংকে রাখলেন এবং অবশিষ্ট টাকায় বিভিন্ন কোম্পানির শেয়ার ও বন্ড ক্রয় করলেন। তার ব্যাংক খাতে বিনিয়োগকৃত অর্থ থেকেই তিনি নির্দিষ্ট এবং সুনিশ্চিত মুনাফা পাবেন। ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। পরে সংগৃহীত অর্থের যথাযথ তারল্য সংরক্ষণ করে বাকি অর্থ ঋণ হিসেবে প্রদান করে । ব্যাংকে টাকা জমা রাখলে ব্যক্তি নির্দিষ্ট হারে মুনাফা পেয়ে থাকে। এ কারণেই অর্থ বিনিয়োগের জন্য অনেকেই ব্যাংককে নিরাপদ স্থান হিসেবে বেছে নেয় । তাই বলা যায়, ব্যাংক খাত থেকেই একজন গ্রাহক তার বিনিয়োগকৃত অর্থের নির্দিষ্ট এবং সুনিশ্চিত মুনাফা লাভ করতে পারেন ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সাজ্জাদ সাহেব কোন খাত থেকে নির্দিষ্ট এবং সুনিশ্চিত মুনাফা পাবেন ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর