উদ্দীপকে উল্লিখিত কোন বিনিয়োগ খাত থেকে মুনাফা পাওয়া অনিশ্চিত কিন্তু সব থেকে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শেয়ার ও বন্ড বিনিয়োগ খাত থেকে মুনাফা অনিশ্চিত হলেও সব থেকে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি । দীর্ঘমেয়াদি ঋণযোগ্য তহবিলের বাজার হলো পুঁজি বাজার । অর্থায়নের যে কয়টি উৎস রয়েছে তার মধ্যে এটি অন্যতম। পুঁজিবাজার থেকে অর্থায়নের প্রধান মাধ্যম হলো কোম্পানির শেয়ার ও বন্ড। উদ্দীপকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ সাহেব তার পেনশন থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ ব্যাংকে রাখলেন এবং অবশিষ্ট টাকায় বিভিন্ন কোম্পানির শেয়ার ও বন্ড ক্রয় করলেন। পুঁজিবাজারে শেয়ার ও বন্ড ক্রয় করার পর মুনাফা পাওয়া অনিশ্চিত হলেও অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা ও বেশি। শেয়ার মূল্যের অস্বাভাবিক উঠানামা, মূলধনের অভাব ইত্যাদি কারণে মুনাফা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু শেয়ার ও বন্ডের মাধ্যমে অর্থায়ন করলে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। শেয়ার ক্রয় করলে সেই অর্থমূল্য স্থায়ী মূলধন হিসেবে বহাল থাকে, এ মূলধন অপরিশোধযোগ্য, ঋণ গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়, শেয়ার মূলধন জামানতবিহীন, সহজে মূলধন সংগ্রহ করা যায়, বাজারে প্রবেশও করা যায় সহজে.. কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণে সুবিধা পায় এবং শেয়ার হোল্ডারদের উপার্জন ক্ষমতাও কমে না । তাই এসব খাত থেকে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি।উদ্দীপকে উল্লিখিত এ বিনিয়োগ খাত থেকেই মুনাফা পাওয়া অনিশ্চিত হলেও সব থেকে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোন বিনিয়োগ খাত থেকে মুনাফা পাওয়া অনিশ্চিত কিন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর