উদ্দীপকের শেষ লাইনের যৌক্তিকতা বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের শেষ লাইনটিতে 'B [গণিত] বাজার অর্থাৎ শেয়ারবাজারের কথা ইঙ্গিত করা হয়েছে । একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য বিনিয়োগকারীদের সঞ্চয় প্রবণতা, দেশের মূলধন গঠন বৃদ্ধির হার ও গতিশীলতা আনয়নে ভূমিকা রাখে। যেকোনো দেশের অর্থনীতিতে শেয়ারবাজারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে। কারণ পুঁজিবাজারে পুঁজির উৎসসমূহের মধ্যে শেয়ারবাজার অন্যতম প্রধান উপাদান । নিবন্ধিত কোম্পানিগুলো শেয়ার বাজারের মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে কোম্পানির আয়তন বৃদ্ধি করতে পারে। কোম্পানির আর্থিক অবস্থা ভালো হলে এবং লভ্যাংশের হার বেশি হলে শেয়ারের দাম বৃদ্ধি পায়। কোম্পানির আয়তন সম্প্রসারণের সময় অতিরিক্ত মূলধনের প্রয়োজন হলে শেয়ারবাজার নতুন শেয়ার বিক্রি করে মূলধনের ব্যবস্থা করে। বিনিয়োগকারীদের উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগের জন্য পথ সৃষ্টি করে। বিনিয়োগকারীগণ অর্থের প্রয়োজনে শেয়ার জামানত রেখে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। তবে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে মুনাফা লাভের সুযোগ থাকায় জনগণ সঞ্জয়ে উৎসাহিত হয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিস্থিতি মূল্যায়নের একটি স্বীকৃত মাপকাঠি হলো সে দেশের শেয়ারবাজার উন্নয়নের মাত্রা। উন্নত এবং ` উন্নয়নশীল দেশসমূহে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেয়ারবাজারকে অর্থনীতির দর্পণ হিসেবে বিবেচনা করা হয় ৷এভাবে শেয়ারবাজার বিনিয়োগকারীদের সঞ্চয় প্রবণতা বাড়ায়, দেশে মূলধন বর্ধনের হার ও এর গতিশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ লাইনের যৌক্তিকতা বিশ্লেষণ কর ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর