উদ্দীপকে রতন সাহেব কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করেন? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের রতন সাহেব সেকেন্ডারি শেয়ারে বিনিয়োগ করেন । প্রাথমিক শেয়ার ইস্যুর পর পরবর্তী পর্যায়ে যখন শেয়ার কেনাবেচা হয় তখন তাকে 'সেকেন্ডারি শেয়ার' বলা হয় এবং যে বাজারে এ ধরনের শেয়ার ক্রয়-বিক্রয় হয় তাকে বলা হয় 'সেকেন্ডারি শেয়ার মার্কেট' । উদ্দীপকের রতন সাহেব একজন ব্যবসায়ী। নিজ ব্যবসার পাশাপাশি তিনি শেয়ারের ব্যবসাও করেন। গ্রামীণ ফোনের শেয়ার কিনে বেশ লাভবান হওয়ায় এর প্রতিই তার আকর্ষণ বেশি। তিনি গ্রামীণ ফোনের প্রথম পর্যায়ের ক্রেতা যিনি সরাসরি গ্রামীণ ফোনের কাছ থেকে শেয়ার ক্রয় করেন। এজন্য তিনি মতিঝিলে স্টক এক্সচেঞ্জে যান। শেয়ারের মূল্যসূচক জেনে তিনি অনেক চিন্তাভাবনা করে তা ক্রয় করেন। ফলে রতন সাহেবের শেয়ার ক্রয়জনিত ঝুঁকি ন্যূনতম থাকে। এ ধরনের শেয়ারকে বলা হয় সেকেন্ডারি বা মাধ্যমিক শেয়ার। শেয়ারবাজার বলতে মূলত সেকেন্ডারি মার্কেটে শেয়ার কেনা বেচাকেই বোঝায় । প্রাথমিক বাজারে শেয়ার ব্রুয়জনিত ঝুঁকি সেকেন্ডারি বাজারে ন্যূনতম হয়। সেকেন্ডারি বাজারে কোনো কোম্পানির শেয়ারের দাম ওঠানামা করতে পারে। শেয়ারের দাম বাড়লে বিনিয়োগকারীরা লাভবান হয় এবং দাম কমলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রতন সাহেব কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করেন? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর