রতন সাহেবের বিনিয়োগকৃত পুঁজি দেশের অর্থনীতিতে কীরূপ ভূমিকা রাখে তা ব্যাখ্যা কর।
উত্তর: রতন সাহেবের বিনিয়োগকৃত পুঁজি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।পুঁজিবাজার থেকে অর্থায়নের একটি অন্যতম মাধ্যম হলো শেয়ার । যেকোনো দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পোন্নয়ন আবশ্যক। শিল্প পুঁজি গঠনে সাহায্য করে শেয়ারে বিনিয়োগকৃত পুঁজি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।উদ্দীপকের রতন সাহেব একজন ব্যবসায়ী। নিজ ব্যবসার পাশাপাশি তিনি শেয়ারের ব্যবসাও করেন। তিনি লাভবান হওয়ার উদ্দেশ্যেই শেয়ার বাজারে পুঁজি বিনিয়োগ করেছেন । যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে নতুন শিল্প প্রতিষ্ঠা এবং বিদ্যমান শিল্পসমূহকে সচল ও গতিশীল রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন হলো পর্যাপ্ত মূলধন বা পুঁজি। শেয়ার বাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত মূলধন শিল্প প্রতিষ্ঠানসমূহের দীর্ঘমেয়াদি পুঁজির চাহিদা পূরণ করে। দেশে পুঁজির গতিশীলতা বৃদ্ধি, দেশের জনগণকে সঞ্চয় ও বিনিয়োগে সহায়তা করা, শিল্পায়নে সহায়তা করা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি করা ইত্যাদির মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগকৃত পুঁজি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই শেয়ারকে অর্থায়নের অন্যতম উৎস বলা হয় । যেকোনো দেশের অর্থনীতিতে বিশেষ করে ব্যবসায় বাণিজ্য ও শিল্প স্থাপনে পুঁজি সরবরাহের মাধ্যমে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের রতন সাহেবের বিনিয়োগকৃত পুঁজি দেশের অর্থনীতিতে এভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রতন সাহেবের বিনিয়োগকৃত পুঁজি দেশের অর্থনীতিতে কীরূপ ভূমিকা রাখে তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর