উদ্দীপকের আলোকে সরকারের আয়ের উৎসগুলোর কর ও কর বহির্ভূত রাজস্ব চিহ্নিত করো।
উত্তর: জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে সরকার বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে। নিচে উদ্দীপকে উল্লিখিত উৎসগুলোর কর ও কর- বহির্ভূত (অ-কর) রাজস্ব চিহ্নিত করা হলো-সাধারণত সরকারি আয়ের উৎসগুলোকে দু'ভাগে ভাগ করা যায়। যথা- ১. কর রাজস্ব এবং ২. কর-বহির্ভূত রাজস্ব। কোনো প্রকার সুবিধা প্রাপ্তির প্রত্যাশা না করে সরকারকে জনগণ যে অর্থ প্রদান করে তাকে কর বলে। এই কর থেকে যে আয় হয়, তাকে কর রাজস্ব বলে। আবার, সরকার কর ব্যতীত অন্যান্য উৎস থেকে যে আয় করে তাকে কর- বহির্ভূত রাজস্ব বলে।উদ্দীপকে কর রাজস্বের উৎসগুলো হলো- আয়কর, সম্পদ কর, মুনাফা কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক ও উত্তরাধিকার কর। অন্যাদিকে, কর-বহির্ভূত রাজস্বের উৎসগুলো হলো- ফি, রেলওয়ে, তার ও টেলিফোন, লাইসেন্স ফি, জরিমানা, ডাক ও রাষ্ট্রীয় কারখানা।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারের আয়ের উৎসগুলোর কর ও কর বহির্ভূত রাজস্ব চিহ্ন…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর