মি. রউফ এবং তার বন্ধুদের অর্থায়নের উৎস ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. রউফ এবং তার বন্ধুদের অর্থায়নের প্রাথমিক উৎস ব্যক্তিগত সঞ্চয় এবং পরবর্তী উৎস হলো পুঁজিবাজার।ব্যক্তি তার আয়ের পুরোটা ব্যয় না করে কিছু অংশ সঞ্চয় করে। এই সঞ্চিত অর্থ যখন বিনিয়োগ করা হয়, তখন তা অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়। অর্থায়নের আরেকটি উৎস হলো পুঁজিবাজার। যে বাজারে যৌথমূলধনী কারবার, সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়- বিক্রয় হয়, তাকে পুঁজিবাজার বলে। সাধারণত, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা হয়।উদ্দীপকে লক্ষ করা যায়, মি. রউফ ও তার কয়েকজন বন্ধু তাদের ব্যক্তিগত সঞ্চয় দিয়ে প্রিন্টিং ব্যবসা শুরু করেন। পরবর্তীতে তারা তাদের ব্যবসার পরিধি বৃদ্ধির লক্ষ্যে পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করেন। কাজেই বলা যায়, মি. রউফ ও তার বন্ধুরা প্রথমে ব্যক্তিগত সঞ্চয় এবং পরবর্তীতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করেছেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মি. রউফ এবং তার বন্ধুদের অর্থায়নের উৎস ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর