উদ্দীপকের আলোকে প্রাথমিক অবস্থায় পদ্মা সেতুর জন্য অর্থসংস্থানের উৎসসমূহ চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত পদ্মা সেতুর জন্য প্রাথমিক অবস্থায় অর্থসংস্থানের উৎসসমূহ হলো বাহ্যিক বা বিদেশি উৎস। 'আর্থিক ব্যবস্থাপনায় অর্থায়নের গুরুত্ব অপরিসীম। উৎসের ভিত্তিতে অর্থায়নকে দুভাগে ভাগ করা যায়। এগুলো হলো— ১. অভ্যন্তরীণ উৎসসমূহ ও ২. বাহ্যিক / বিদেশি উৎসসমূহ। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিশেষ করে দক্ষিণাঞ্চলের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার পদ্মা নদীর ওপরে একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে । উক্ত সেতু নির্মাণের জন্য সরকার প্রয়োজনীয় অর্থসংস্থান করতে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে অর্থসংস্থানের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে সরকারের গৃহীত সিদ্ধান্তে পরিবর্তন আসে। প্রাথমিক অবস্থায় সরকার পদ্মা সেতুর জন্য অর্থসংস্থানের যে উৎসকে বেছে নিয়েছিল তা হলো বাহ্যিক বা বিদেশি উৎসসমূহ । বিদেশি উৎসকে সাধারণভাবে দু'ভাগে ভাগ করা যায়। যথা- ১. বিদেশি সাহায্য ও ২. প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। বিদেশি সাহায্য পাওয়া যায় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের সরকার ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামি উন্নয়ন ব্যাংক ইত্যাদি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রাথমিক অবস্থায় পদ্মা সেতুর জন্য অর্থসংস্থানের উৎ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর