মি. রউফ এবং তাঁর বন্ধুদের অর্থায়নের উৎস ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রউফ ও তার বন্ধুদের অর্থায়নের প্রাথমিক উৎস ছিল ব্যক্তিগত সঞ্চয়। তাদের দ্বিতীয় অর্থায়নের উৎস ছিল শেয়ার বিক্রয় করে অর্জিত, মুনাফা ব্যক্তি তার আয়ের পুরোটা ব্যয় না করে কিছু অংশ সঞ্চয় করে। এ সঞ্চিত অর্থ যখন বিনয়োগ করা হয়, তখন তা অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়। অর্থায়নের আরেকটি উৎস হলো পুঁজিবাজার। যে বাজারে যৌথমূলধনী কারবার, সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়-বিক্রয় হয় তাকে পুঁজিবাজার বলে। সাধারণত দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা হয়। মি. রউফ ও তার বন্ধুরা প্রথমে প্রিন্টিং ব্যবসায় শুরু করার পর অনুভব করলেন ব্যবসায়ে আরও পুঁজি বিনিয়োগ করলে মুনাফার পরিমাণ বাড়বে। তাই তারা শেয়ার বাজারে প্রবেশ করে শেয়ার ক্রয়-বিক্রয় শুরু করে। কাজেই বলা যায়, মি. রউফ ও তার বন্ধুরা প্রথমে ব্যক্তিগত সঞ্চয় এবং পরবর্তীতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করেছেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মি. রউফ এবং তাঁর বন্ধুদের অর্থায়নের উৎস ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর