শেয়ার বাজার হতে মি. রউফ ও তার বন্ধুরা কীভাবে উপকৃত হলেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: দীর্ঘমেয়াদি অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো মূলধন বাজারে প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করা। উদ্দীপকে মি. রউফ ও তার বন্ধুরাও শেয়ার বাজার থেকে মুনাফা অর্জন করে পুঁজি সংকটের মোকাবিলা করে । শেয়ার বাজারে নির্দিষ্ট বিধিবিধান অনুযায়ী যৌথমূলধনী কোম্পানির শেয়ারের ক্রয়-বিক্রয় চলে। শিল্পায়নে পুঁজি সংগ্রহের এ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মি. রউফ ও তার বন্ধুরা প্রিন্টিং ব্যবসায় মূলধন ঘাটতি পূরণের জন্য শেয়ার করার সিদ্ধান্ত নিলেন। ফলে তাদের পুঁজি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন বৃদ্ধি পেয়েছে। অধিক পুঁজি বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তাদের ব্যবসায় দীর্ঘমেয়াদি ব্যবসায় পরিণত হয়েছে। এতে সম্পদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। সুতরাং মি. রউফ ও তার বন্ধুদের মতো শেয়ার বাজার নতুন শিল্প স্থাপন, শিল্প সম্প্রসারণ ও পুঁজি বিনিয়োগের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
শেয়ার বাজার হতে মি. রউফ ও তার বন্ধুরা কীভাবে উপকৃত হলেন? উদ্দীপকের …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর