বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খাত লেখো।
উত্তর: বাংলাদেশের সম্ভাবনাময় দুটি অর্থনৈতিক খাত হলো কৃষিখাত ও শিল্পখাত। কৃষি বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত। খাদ্য উৎপাদন, শিল্পের কাঁচামাল সরবরাহ, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে কৃষির অবদান রয়েছে। এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের অগ্রযাত্রা বহুলাংশে কৃষির ওপর নির্ভরশীল। দেশের শ্রমশক্তির ৪৫.০০ শতাংশ কৃষিখাতে নিয়োজিত। ২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে কৃষির সামগ্রিক অবদান ছিল ১১.০২%। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হলো শিল্পখাত। দীর্ঘদিন যাবৎ অনুন্নত থাকা দেশের শিল্পখাতের ক্রমশ উন্নতি ঘটছে। জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের অবদান বৃদ্ধি পেয়ে বর্তমানে (২০২৪) ২৫.০৭ শতাংশে উঠেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খা…
উদ্দীপক
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর