উদ্দীপকে খাদ্য নিরাপত্তা অর্জনের লক্ষ্যে যেসব কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে খাদ্য নিরাপত্তা অর্জনের লক্ষ্যে যেসব সকল কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। এর ফলশ্রুতিতে খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলায় বন্যা, খরা, লবণাক্ততা ও অধিক তাপমাত্রা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনে ব্যাপক গবেষণা চলানো হচ্ছে। এর ধারাবাহিকতায় ধান, গম, ইক্ষু ও বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় ব্রি-ধান-৪৭ ও বিনা ধান-৮ এবং রংপুরের মঙ্গা এলাকার বিনা ধান-৭ ও ব্রি-ধান-৩৩ সম্প্রসারণ করা হয়েছে। এগুলো কৃষিমন্ত্রণালয়ের অভিযোজন কার্যক্রমের সফলতারই দৃষ্টান্ত। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ কৃষকদেরকে সাশ্রয়কৃত দামে সেচযন্ত্র, সার, কীটনাশক ইত্যাদি উপকরণ প্রাপ্তির ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। এছাড়া বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে খাদ্যশস্য আমদানি করা, অভ্যন্তরীণ উৎস থেকে চাল ও গম সংগ্রহ করা, নতুন নতুন ফসলের জাত উদ্ভাবনের জন্য কৃষি গবেষণা ইত্যাদির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে যা খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে খাদ্য নিরাপত্তা অর্জনের লক্ষ্যে যেসব কর্মসূচির কথা উল্লেখ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর