তুমি কি মনে কর উদ্দীপকের গৃহীত পদক্ষেপের কারণেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে?- মূল্যায়ন করো।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে গৃহীত তথা কৃষিবান্ধব কর্মসূচি গ্রহণ করার কারণেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হচ্ছে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষিতে ভর্তুকিসহ কৃষিবান্ধব নানান কর্মসূচি গ্রহণ করে। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সাম্প্রতিক বাজেটগুলোতে কৃষিক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দের ব্যবস্থা করে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কৃষক পর্যায়ে স্বল্পমূল্যে উন্নত বীজ, সার, কীটনাশক ইত্যাদি সরবরাহ করায় দ্রুত ফলন বৃদ্ধি পাচ্ছে। কৃষিক্ষেত্রকে সম্প্রসারিত করতে সরকার বিনাসুদে ও সহজশর্তে মৌসুমি ঋণসহ বিভিন্ন রকম ঋণের ব্যবস্থা করেছে। কৃষি আধুনিকায়নের জন্য সরকার নানা রকম কৃষি যন্ত্রপাতি অতি স্বল্পমূল্যে সরবরাহ করছে এবং কৃষক সম্প্রদায় যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফলন বৃদ্ধি করতে পারে সে জন্য প্রত্যেক গ্রামে কৃষি অধিদপ্তর থেকে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া খাদ্যশস্য ছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বেসরকারি উদ্যোগে খামার তৈরি করাকে সরকার বিশেষভাবে উৎসাহিত করেছে। এতে পূর্বের তুলনায় খাদ্য উৎপাদন বহুগুণে বেড়ে যাচ্ছে। ফলে আমদানির পরিমাণ অনেকখানি কমে গিয়েছে এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।উদ্দীপকের আলোকে বলা যায় যে, বিগত দশকে কৃষিখাতের উন্নয়নের জন্য সরকার কৃষকদের মাঝে স্বল্পমূল্যে বীজ, সার, কীটনাশক ইত্যাদিতে ভর্তুকি প্রদান করে। তাছাড়া বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি যেমন- সমব্যয়ী খামার প্রতিষ্ঠায় উৎসাহিত, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, শস্য বহুমুখীকরণে ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা ইত্যাদি গ্রহণ করে। ফলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাচ্ছে ও আমদানি নির্ভরতা হ্রাস পাচ্ছে। ইতোমধ্যে সরকার চাল রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। এর ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের গৃহীত পদক্ষেপের কারণেই বাংলাদেশ খাদ্যে স্ব…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর