মমিনুল স্যারের ব্যাগের কমলাটি পূর্বের ন্যায় থাকল কীভাবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি থেকে জানা যায়, প্রায় এক মাস পরেও মমিনুল স্যারের কেনা কমলাটি আগের মতোই আছে; অর্থাৎ তা না পচে তাজা কমলার মতোই দেখাচ্ছে। এক মাস পরেও কমলাটি সতেজ দেখতে পাওয়ার বিষয়টি ভেজাল খাদ্য সম্পর্কিত। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- বর্তমানে বাংলাদেশের বিশাল জনসংখ্যার খাদ্য-চাহিদার তুলনায় তার যোগান অপ্রতুল। তাছাড়া বিগত কয়েক বছর ধরে খাদ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এর সাথে যুক্ত হয়েছে খাদ্য স্থানান্তরের ক্ষেত্রে পরিবহণ ও সংরক্ষণজনিত সমস্যা। এ পরিস্থিতিতে ভেজাল খাদ্য উপাদন, বিক্রয় ও পরিবেশন একটি লাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে। এখন তাই বিভিন্নভাবে ভেজাল খাদ্য তৈরি হচ্ছে। কমলালেবু, পেঁপে, আপেল, পাকা আম ইত্যাদি সতেজ রাখার জন্য ফরমালিন ব্যবহৃত হচ্ছে। শুধু তাই-ই নয়, কলা দ্রুত পাকাতে ইথিন, মিষ্টিতে স্যাকারিন, শুঁটকি মাছে কীটনাশক ও ডিডিটি, দুধের সাথে পানিও পাউডার এবং জুস ও জেলির সাথে বিষাক্ত রং ব্যবহার করা হচ্ছে। এভাবে দেখা যায়, শিশুখাদ্য থেকে শুরু করে ফলমূল, শাক-সব্জি, মাছ-মাংস, দুধ, মিষ্টি, প্যাকেটজাত খাদ্য ও ইফতারি সামগ্রীসহ প্রায় সবধরনের খাবারে বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়।সুতরাং বলা যায়, খাদ্যে ভেজাল বা ভেজাল খাদ্যের হাত ধরে মমিনুল স্যারের ব্যাগের কমলাটি আগের মতোই থাকতে পেরেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মমিনুল স্যারের ব্যাগের কমলাটি পূর্বের ন্যায় থাকল কীভাবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর