উদ্দীপকের আলোকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচিগুলো আলোচনা করো।
উত্তর: বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উদ্দীপকের আলোকে তা আলোচনা করা হলো- খাদ্য নিরাপত্তা হলো এমন এক অবস্থা যেখানে দেশের সকল জনগণ তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহের ক্ষমতা রাখে। এক্ষেত্রে দেশে উৎপাদিত খাদ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ নিশ্চিত করা হয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি করতে হয়, যাতে উৎপাদিত খাদ্য দ্বারা দেশে খাদ্যের সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে মেটানো যায়। সরকার কৃষিখাতকে সম্প্রসারণের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষিতে ভর্তুকি ও সুদমুক্ত ঋণ এর ব্যবস্থা করে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষকদের বিনামূল্যে সার ও উন্নত বীজ সরবরাহ করছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফসলের ভর্তুকিসহ কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করে অভিনব পদ্ধতিতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে থাকে। ফলে উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পায়। তাছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষিকে আধুনিকায়নের জন্য তথা স্বল্প পরিমাণ জমিতে অধিক ফলনের আশায় কৃষি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এতে ফসলের উৎপাদন বেড়ে যায়।উদ্দীপকের আলোকে বলা যায় যে, বিগত দশকে সরকার কৃষিখাতের উন্নয়নের জন্য নানান কর্মসূচি গ্রহণ করেছে। কৃষিতে ভর্তুকিসহ কৃষকদের মাঝে স্বল্পমূল্যে কৃষি উপকরণ বিতরণ করায় পূর্বের তুলনায় উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব হয়েছে। ফলে প্রচুর পরিমাণে খাদ্যশস্য আমদানি হ্রাস পেয়েছে। এমনকি সরকার বিদেশে চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এ সকল কর্মসূচির যথাযথ বাস্তবায়ন ঘটলে অতিশীঘ্রই বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর