উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধান করার জন্য সরকার, ব্যবসায়ী ও জনসাধারণের ভূমিকা কী হওয়া উচিত? মতামত দাও ৷
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ভেজাল খাদ্য সমস্যা সমাধান করার জন্য সরকার, ব্যবসায়ী ও জনসাধারণের ভূমিকা সচেতন ও কার্যকরী হওয়া উচিত । মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্যের অবস্থান সর্বাগ্রে। কিন্তু এ খাদ্যে- ভেজাল মিশিয়ে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে একদল অসাধু ব্যবসায়ী । খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের ভেজাল খাবার পরিহার করা আবশ্যক। এ লক্ষ্যে সরকার, ব্যবসায়ী ও জনসাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উদ্দীপকের মুরাদ সাহেব ঢাকার কাওরান বাজারে রাতে মাছ কিনতে গিয়ে দেখেন মাছগুলো সব তাজা ও সতেজ। তিনি মাছওয়ালাকে প্রশ্ন করলেন যে, মাছগুলো কবে ধরা হয়েছে? মাছওয়ালা উত্তর দিল গতকাল। আবার, ফল বাজারে গিয়ে দেখলেন তাজা তাজা আম যেন এখন গাছ থেকে পাড়া হয়েছে। কিন্তু তিনি ভাবলেন এখন তো আমের সময় না । তার মনে সন্দেহের উদ্রেক হওয়ায় তিনি মাছ ও ফল না কিনেই বাড়ি ফিরলেন। খাদ্যে ভেজালের এ সমস্যা সমাধান করার জন্য সরকার, ব্যবসায়ী ও জনসাধারণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উচিত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে BSTI-কে আরও গতিশীল করা, ভ্ৰাম্যমাণ আদালত গঠন করে একে সক্রিয় করা, ঢাকা সিটি কর্পোরেশনের ভূমিকা বৃদ্ধি করা, পর্যাপ্ত পরীক্ষাগার স্থাপন করা এবং ভেজাল মেশানোর সাথে জড়িত ব্যক্তিদের শণাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। ব্যবসায়ী মহলেরও এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। নৈতিক মূল্যবোধ ও বিবেকের বিবেচনায় অসৎপথ পরিহার করে সঠিক পথ অবলম্বন করে চলা উচিত। আর জনসাধারণকেও ভেজাল খাদ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। জনগণ যদি ভেজাল খাদ্য পরিহার করে কিংবা সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের এ ব্যাপারে অবগত করে তবে নিরাপদ খাদ্য গ্রহণ অনেকাংশে নিশ্চিত হবে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধান করার জন্য সরকার, ব্যবসায়ী ও জনসাধা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর