উদ্দীপকের আলোকে রহিম মিয়ার খাদ্য নিরাপত্তার কোন কোন দিক উপেক্ষিত হয়েছে?
উত্তর: উদ্দীপকের রহিম মিয়ার ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার খাদ্যের প্রাপ্যতা এবং খাদ্য ক্রয়যোগ্যতা অর্জনের দিকগুলো উপেক্ষিত হয়েছে।যেসব বিষয় খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করে তাদের সমন্বিত রূপকে খাদ্য নিরাপত্তার দিক বলে। এসব দিকের মধ্যে রয়েছে- খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা ও খাদ্যের ব্যবহার। এসব বিষয় নিশ্চিত হলে খাদ্য নিরাপত্তার অনেকটা নিশ্চিত হয়। উদ্দীপকের রহিম মিয়া একজন গরিব কৃষক। অন্যের জমি চাষ করে তিনি কোনো রকমে পরিবারের ভরণপোষণ করেন। এ বছর বন্যার পানিতে তার ফসল ডুবে যাওয়ায় খাদ্যশস্যের দামও বেশি। ফলে রহিম মিয়ার পরিবারের সদস্যদের প্রায়ই না খেয়ে থাকতে হচ্ছে। রহিম মিয়ার ক্ষেত্রে খাদ নিরাপত্তা বিঘ্নিত হয়েছে খাদ্য প্রাপ্তিতে অনিশ্চয়তা থাকায় এবং দারিদ্র্যের কারণে তার খাদ্যের ক্রয়যোগ্যতা না থাকায়। আমাদের দেশে কৃষি উৎপাদন মূলত প্রকৃতির ওপর নির্ভর করে। প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে না থাকলে খাদ্য উৎপাদন কমে যায় এবং খাদ্য প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেয়। আবার খাদ্যের ক্রয়যোগ্যতা থাকাও আবশ্যক । আমাদের দেশে অনেক দরিদ্র মানুষের খাদ্যের ক্রয়যোগ্যতা থাকে না । তাদের আয় স্তর এত নিম্ন যে, প্রচলিত বাজারে তারা খাদ্য কিনতে পারে না। তাদের চাষাবাদের জন্য নিজস্ব কোনো জমিও থাকে না। এ দরিদ্র শ্রেণির লোকেদের ক্ষেত্রে তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রহিম মিয়ার খাদ্য নিরাপত্তার কোন কোন দিক উপেক্ষিত হ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর