খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ও জনগণের কী ভূমিকা হওয়া উচিত বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ও জনগণের ভূমিকা অত্যন্ত কঠোর ও কার্যকরী হওয়া উচিত বলে আমি মনে করি । আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য অন্যতম। এই খাদ্য যদি নিরাপদ না হয় তবে তা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। আর নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উদ্দীপকের 'ক' দেশের জনগণ অত্যন্ত মুনাফালোভী। শাকসবজি, ফলমূল ইত্যাদি সংরক্ষণে তারা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটায়। এ ধরনের ভেজালমিশ্রিত খাবার খেয়ে দেশের যুবসমাজের স্বাস্থ্য হুমকির সম্মুখীন। দেশের খাদ্য নিরাপত্তার এরূপ পরিস্থিতিতে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এনজিওরা সোচ্চার হয়ে উঠে সরকারও এ ব্যাপারে নানা পদক্ষেপ গ্রহণ করে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। বিভিন্ন বেসরকারি এনজিও যদি গ্রামের মানুষদের নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা দেয় এবং খাদ্যে ভেজাল মেশানোর প্রতিক্রিয়া সম্পর্কে তাদেরকে অবগত করে তবে তারা ভেজাল খাদ্য গ্রহণ ও খাদ্যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকতে পারে। এছাড়া এসব সেবাধর্মী প্রতিষ্ঠান ভেজাল খাদ্য চিহ্নিতকরণের মাপকাঠি বা নির্দেশক উদ্ভাবন করে সস্তায় গ্রাহকদের কাছে পৌছে দিতে পারে। আবার, জনগণ যদি ভেজাল খাদ্য পরিহার করে কিংবা ভ্রাম্যমাণ আদালত, ডিসিসির কর্তৃত্বপ্রাপ্ত টিম অথবা সরকারের নিয়োগপ্রাপ্ত কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করতে পারে তাহলেও নিরাপদ খাদ্য গ্রহণ অনেকাংশে নিশ্চিত হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ও জনগণের ভূমিকা এরূপ হওয়া উচিত বলে আমি মনে করি ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থা ও জনগণের কী ভূমিকা হওয…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর