উদ্দীপকের আলোকে নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের আলোকে নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে সরকার নানামুখী পদক্ষেপ নিতে পারে বলে আমি মনে করি। বাংলাদেশের বিশাল জনসংখ্যার তুলনায় উৎপাদিত খাদ্যের প্রাপ্যতা অনেক কম। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক। এ লক্ষ্যে সরকারের তৃণমূল পর্যায়ের মানুষদের খাদ্য প্রাপ্তিতে সহায়তা করা প্রয়োজন। উদ্দীপকের দরিদ্র কৃষক রহিম মিয়া অন্যের জমিতে চাষ করে দিনাতিপাত করে। এ বছর বন্যার পানিতে তার জমির ফসল ডুবে যায়। আবার খাদ্যশস্যের দামও বেশি হওয়ায় রহিম মিয়া তা ক্রয়ে অসমর্থ। এ পরিস্থিতিতে তার খাদ্য প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়েছে। আবার মুনাফার লোভে অসাধু মৌসুমি ফল বিক্রেতাকে ফলে রাসায়নিক দ্রব্যাদি মেশাতে দেখা যায়, যা নানারকম রোগব্যাধির ঝুঁকি বাড়ায়। এ অবস্থায় সরকার নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে যে ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আমি মনে করি তা হলো— দুস্থ জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা, খোলা বাজারে খাদ্য বিক্রির ব্যবস্থা করার মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি করা, গ্রামীণ যোগাযোগ, অবকাঠামো ও প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটানো, দারিদ্র্য বিমোচনে কার্যকর পদক্ষেপ নেওয়া, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করা, সম্পূরক খাদ্যের যোগান বৃদ্ধি করা, ভ্রাম্যমাণ আদালত গঠন করে ভেজালকারীদের শনাক্ত করা, পর্যাপ্ত খাদ্য পরীক্ষাগার স্থাপন, BSTI এর নজরদারি জোরদার করা ইত্যাদি। সরকার যদি উপরিউক্ত পদক্ষেপসমূহ বাস্তবায়ন করতে পারে তবে নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা যাবে বলে আমি মনে করি ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানে সরকার কী ধর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর