উদ্দীপক অনুসারে 'ক' দেশের খাদ্য নিরাপত্তার দিকগুলো চিহ্নিত কর ।
উত্তর: উদ্দীপকের 'ক' দেশের খাদ্য নিরাপত্তার দিকগুলো হলো— (১) খাদ্যের প্রাপ্যতা, (২) খাদ্যের ক্রয়যোগ্যতা ও (৩) খাদ্যের ব্যবহার। সাধারণভাবে খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় সহজে খাদ্যপ্রাপ্তি এবং তার ক্রয়যোগ্যতাকে। একটি পরিবারকে তখনই খাদ্য নিরাপত্তার অধীন বলা যাবে যখন তার সদস্যরা অনাহারে থাকবে না কিংবা তাদের দুর্ভিক্ষে পতিত হওয়ার আশঙ্কা থাকবে না। আর উপরিউক্ত বিষয়গুলো খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখে। উদ্দীপকের 'ক' দেশের জনগণ দরিদ্র। উৎপাদিত খাদ্যসামগ্রীও প্রয়োজনের তুলনায় অপ্রতুল । এছাড়া দেশে প্রতিবছর বন্যা ও ঘূর্ণিঝড়ের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এসব কারণে তাদের খাদ্য নিরাপত্তার দিকগুলো বিঘ্নিত হচ্ছে। দেশের অভ্যন্তরে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন, খাদ্যের নিট আমদানি, বৈদেশিক খাদ্য সাহায্য এবং দেশের খাদ্য মজুদ পরিস্থিতির ওপর খাদ্যের প্রাপ্যতা নির্ভর করে। খাদ্যের ক্রয়ক্ষমতা নির্ভর করে মানুষের আয়ের স্তর ও খাদ্যপ্রাপ্তির ওপর। মানুষের আয় স্তর বেশি থাকলে তথা খাদ্য ক্রয় করার মতো ক্ষমতা থাকলে খাদ্যপ্রাপ্তি নিশ্চিত হয়। এর পাশাপাশি খাদ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে দেহের জন্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যোগান দেওয়াও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান শর্ত । কোনো দেশে এসব দিক যথাযথভাবে উপস্থিত থাকলে সেখানে, খাদ্য নিরাপত্তা উপস্থিত রয়েছে বলা যায় ৷
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে 'ক' দেশের খাদ্য নিরাপত্তার দিকগুলো চিহ্নিত কর ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর