সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে প্রদত্ত চিত্রে AD রেখা ডানদিকে উপরে স্থানান্তরিত হবে।অর্থনীতিতে সামগ্রিক চাহিদা (AD) বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়।
সাধারণত ভোগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, মুদ্রার পরিমাণ বৃদ্ধি ও সুদের হার হ্রাস-বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটে থাকে।চিত্রে, ভূমি অক্ষে জাতীয় আয় ও লম্ব অক্ষে দামস্তর নির্দেশ করা হয়েছে। E₁ বিন্দুতে AD₁ = AS এর মাধ্যমে প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়। ফলে P₁ দামস্তরে Y₁ জাতীয় আয় নির্ধারিত হয়। সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে AD₁ থেকে AD₂ হয় ফলে E₁E₂ পরিমাণ অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়েছে। AD₂ = AS হওয়ায় E₂ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। সামগ্রিক চাহিদা বৃদ্ধির জন্য দামস্তর P₁ থেকে P₂ বৃদ্ধি পায়। যার ফলে মুদ্রাস্ফীতি ঘটে। AS রেখা ডানে ঊর্ধ্বগামী হলে জাতীয় আয় Y₁ থেকে Y₂ তে বাড়ে।