'মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর জন্য সুফল বয়ে আনে।'- ব্যাখ্যা করো।
উত্তর: মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন ও মুনাফা বাড়ে বলে উৎপাদনকারী লাভবান হয় ও তাদের মুনাফা বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির হার ভেদে উৎপাদনের ওপর এর প্রভাব বিভিন্ন হয়। মুদ্রাস্ফীতি স্বল্প মাত্রার হলে তা উৎপাদনের ওপর অনুকূল প্রভাব ফেলে। সহনীয় মাত্রার মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে দামস্তর ধীরে ধীরে বাড়তে থাকলে উদ্যোক্তারা অনেক সময় লাভের আশায় উৎপাদন বাড়ায়। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদক ও ব্যবসায়ীদের মুনাফা যথেষ্ট বৃদ্ধি পায়। ফলে তারা বেশি মুনাফা অর্জনের সুযোগ পায়। আবার, মুদ্রাস্ফীতির সময় কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যয় অপেক্ষা পণ্যের দাম বেশি হয়। তাই এ সময় কৃষকশ্রেণি বিশেষ করে ধনী কৃষক লাভবান হয়। তাই বলা যায়, 'মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর জন্য সুফল বয়ে আনে।'
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর জন্য সুফল বয়ে আনে।'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর