উদ্দীপকে উন্নয়নশীল দেশগুলোর সরকার তার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। যার মধ্যে ঘাটতি ব্যয়, উন্নয়ন কাজের জন্য অতিরিক্ত অর্থ যোগান, বৈদেশিক ঋণ ও সাহায্য অগ্রগণ্য। এছাড়াও দেশের মানবসম্পদ রপ্তানি আয় অর্থাৎ রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনৈতিক প্রবাহ অর্থের সরবরাহ বৃদ্ধি করে। ফলে দেশের বাজারে দ্রব্যের যোগান পর্যাপ্ত থাকা সত্ত্বেও দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পায়। এছাড়া আরও কিছু কারণ হলো- উৎপাদন হ্রাস, উৎপাদন ব্যয় বৃদ্ধি, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, খাদ্য উৎপাদন হ্রাস, ঋণ প্রবাহ বৃদ্ধি, আমদানিকৃত দ্রব্যের দাম বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, পরোক্ষ করের প্রভাব, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, মুদ্রার অবমূল্যায়ন, রাজনৈতিক অস্থিতিশীল ইত্যাদি।
মুদ্রাস্ফীতির এরূপ বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। আর লাভবান হয় ফটকা কারবারি ব্যবসায়ী, মজুদদার বড় শিল্প ও কৃষি উৎপাদনকারী এবং আমদানি রপ্তানিকারকরা সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির ফলে অর্থনীতি, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উন্নয়নশীল দেশের মুদ্রাস্ফীতির ক্ষেত্রে উল্লিখিত কারণগুলো ব্যাপক প্রভাব বিস্তার করে বলে আমি মনে করি।