উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতি সৃষ্টির কারণ উল্লেখপূর্বক মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো।
উত্তর: চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে। দ্রব্যের চাহিদা বৃদ্ধির কারণে দামস্তর বৃদ্ধি পেলে তা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। পূর্ণ নিয়োগ স্তরে সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে সামাজিক দামস্তর বৃদ্ধি পায়। ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। উদ্দীপকে প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, প্রাথমিক অবস্থায় সামগ্রিক চাহিদা ও যোগান a বিন্দুতে পরস্পর সমান হওয়ায় 50 একক উৎপাদনে ভারসাম্য দাম 20। এখন সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা [গণিত] থেকে বৃদ্ধি পেয়ে [গণিত] হয়। ফলে দামস্তর 20 থেকে বেড়ে 40 হয়। অর্থাৎ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে। এক্ষেত্রে দেশটিতে- মুদ্রাস্ফীতি হার [গণিত] অর্থাৎ, মুদ্রাস্ফীতির হার 100 %।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতি সৃষ্টির কারণ উল্লেখপূর্বক মুদ্রাস্ফ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর