উক্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকে উল্লিখিত সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আর্থিক নীতি, রাজস্ব নীতি ও প্রত্যক্ষ কার্যক্রম ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করবে। দ্রব্যের দামস্তর বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে। কখনো চাহিদা বৃদ্ধিজনিত কারণে, দামস্তর বৃদ্ধি পায়। আবার কখনো উৎপাদন হ্রাসজনিত কারণে, কখনো মজুদদারি ও চোরাকারবারের কারণে দামস্তর বৃদ্ধি পায়। ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ কারণগুলো দূর করলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। উদ্দীপকের চিত্রে সামগ্রিক যোগান রেখা AS স্থির থেকে দ্রব্যের সামগ্রিক চাহিদা [গণিত] থেকে [গণিত] তে বৃদ্ধি পেয়েছে। ফলে দাম 20 থেকে বৃদ্ধি পেয়ে 40 হয়েছে। এটি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এ ধরনের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যাংক হার পরিবর্তন, নগদ জমার হার পরিবর্তন, কর আরোপসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। অর্থাৎ, সরকার আর্থিক নীতি ও রাজস্ব নীতি গ্রহণ করেছে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি গ্রহণ করতে পারে। এক্ষেত্রে ব্যাংক হার ও রিজার্ভ অনুপাত বৃদ্ধি এবং ঋণপত্র বিক্রির মাধ্যমে অর্থের যোগান হ্রাস করা যায়। ফলে চাহিদা হ্রাস পায়। এছাড়া সরকার রাজস্ব নীতির আওতায় সরকারি ব্যয় হ্রাস, কর বৃদ্ধি, সরকারি ঋণের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে সামাজিক দামস্তর হ্রাস পায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আর্থিক নীতি ও রাজস্ব নীতি কার্যকর ভূমিকা পালন করে করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উক্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকে উল্লিখিত সরকারের গৃহীত পদক্ষে…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর