উল্লিখিত চিত্র অনুযায়ী, মুদ্রাস্ফীতির পরিমাণ ab বা ১০ একক। ভোগ ব্যয়, বিনিয়োগ ও সরকারি ব্যয় তথা চাহিদা বৃদ্ধির ফলে যদি দামস্তর বৃদ্ধি পায়, তবে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।প্রদত্ত চিত্রে লক্ষ করা যায়, x-অক্ষ বরাবর দ্রব্যের পরিমাণ ও y অক্ষ বরাবর দাম দেখানো হয়েছে। আরো লক্ষ করা যায়, প্রাথমিক চাহিদা (AD₁) এবং যোগান (AS) রেখা বিন্দুতে ছেদ করেছে। যেখানে দামস্তর ৮০ একক। পরবর্তীতে চাহিদা বৃদ্ধি পেয়ে AD₂ হলে AD₂ ও AS রেখা ৮ বিন্দুতে ছেদ করে। যেখানে দাম নির্ধারিত হয় ৯০ একক। কাজেই এক্ষেত্রে দাম বৃদ্ধি পায় (৯০-৮০) বা ১০ একক। যা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রদত্ত চিত্র অনুযায়ী, মুদ্রাস্ফীতির পরিমাণ হলো ১০ একক।