উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দৃশ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দৃশ্যমান।চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো এমন পরিস্থিতি যখন অর্থনীতিতে পণ্যের সামগ্রিক যোগান (AS) অপরিবর্তিত থাকা অবস্থায় বা পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর পর সামগ্রিক চাহিদা (AD) অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। মানুষের হাতে অর্থের পরিমাণ বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, বা বিনিয়োগ বৃদ্ধির মতো কারণে এই অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। যেহেতু উৎপাদন ক্ষমতা বা সরবরাহ দ্রুত বাড়ানো সম্ভব হয় না, অতিরিক্ত চাহিদার ফলে পণ্যের দাম বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়।চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ (Q) ও লম্ব অক্ষে দামস্তর (P) -প্রদর্শিত। AD0 = প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা, AD1 = পরিবর্তিত সামগ্রিক চাহিদা রেখা এবং AS = সামগ্রিক যোগান রেখা।চিত্র থেকে দেখা যায়, প্রাথমিকভাবে AD0 এবং AS রেখার ছেদবিন্দ 'a [গণিত] -তে ভারসাম্য বিদ্যমান ছিল, যেখানে দাম স্তর P0 এবং উৎপাদন Q। এখানে AS রেখাটি Q বিন্দুতে উল্লম্ব, এই অবস্থায় সামগ্রিক চাহিদা AD1 থেকে বৃদ্ধি পেয়ে ডানদিকে AD1-এ স্থানান্তরিত হয়েছে। ফলস্বরূপ নতুন ভারসাম্য বিন্দু 'b [গণিত] -তে উৎপাদন ক্ষমতা Q-এই স্থির থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে দাম স্তর P0 থেকে বেড়ে P1 হয়েছে। এই দামন্তরের ঊর্ধ্বমুখী প্রবণতা (P0 থেকে P1) চাহিদ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে সুস্পষ্টভাবে নির্দেশ করে।সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দৃশ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর