উদ্দীপকের চিত্রে কী নির্দেশ করে এবং এর চারটি কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অর্থের যোগান বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়েছে।দ্রব্যের চাহিদা বৃদ্ধির কারণে দামস্তর বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। আর দ্রব্যের চাহিদা বৃদ্ধির কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। বিভিন্ন কারণে অর্থের যোগান বৃদ্ধি পেতে পারে। যেমন- নতুন মুদ্রা ছাপানো, অপরিকল্পিত ঋণ বৃদ্ধি ও সরকারি ব্যয় বাড়ানো ইত্যাদি।উদ্দীপকের চিত্রে বিন্দু সামগ্রিক চাহিদা ও যোগান পরস্পর সমান হওয়ায় ভারসাম্য দাম 10। এখন AS স্থির থেকে সামগ্রিক চাহিদা AD, থেকে বেড়ে AD, হয়। তখন দামস্তর 10 থেকে বেড়ে 20 হয়। এক্ষেত্রে দামস্তর বৃদ্ধি পাওয়ায় এটি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নির্দেশ করে। এ মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে ঋণের প্রসার, সরকারের ব্যয় বৃদ্ধি, পরোক্ষ কর ও জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি।অনিয়ন্ত্রিত ঋণের প্রসার ঘটলে জনগণের হাতে প্রচুর পরিমাণ তরল মুদ্রা জমা হয়। ফলে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পায়। আবার, অনুৎপাদনশীল খাতে সরকারি ব্যয় বাড়লে উৎপাদন বাড়ে না। কিন্তু জনগণের আয় বৃদ্ধির কারণে ভোগ ব্যয় বাড়ে। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভোগ ও বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পায়। এভাবে ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় ও রপ্তানি বৃদ্ধির ফলে চাহিদাবৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে কী নির্দেশ করে এবং এর চারটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর