উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী ধরনের ভূমিকা পালন করতে পারে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে দেখা যায় যে সামষ্টিক চাহিদা AD, থেকে AD₂ এ বৃদ্ধি পাওয়ায় মূল্যস্তর 40 থেকে 50 এ উন্নীত হয়েছে। অর্থাৎ চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। এই ধরনের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে পারে-১. সরকারি ব্যয় হ্রাস করা: সরকার অপ্রয়োজনীয় বা বিলাসী খাতে ব্যয় কমালে বাজারে অর্থের প্রবাহ কমে এবং সামষ্টিক চাহিদা হ্রাস পায়। ফলে মূল্যস্তর কমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে।২. কর বৃদ্ধি করা: সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ কর বৃদ্ধি করলে মানুষের হাতে অবশিষ্ট আয় কমে যায়। এতে ভোগ ব্যয় কমে এবং বাজারে চাহিদা কমে গিয়ে দাম স্থিতিশীল হয়।৩. অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ঋণের পরিমাণ কমানো, সুদের হার বৃদ্ধি করা বা কড়াকড়ি মুদ্রানীতি গ্রহণ করলে অর্থের প্রবাহ কমে যায় এবং অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যায়। ৪. উৎপাদন বৃদ্ধি করা: সরকার কৃষি ও শিল্প খাতে উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন সহায়তা দিলে বাজারে পণ্য ও সেবার সরবরাহ বৃদ্ধি পায়। এতে চাহিদা-সরবরাহের ভারসাম্য ফিরে আসে এবং দাম কমে।৫. আমদানি বৃদ্ধি করা: যদি দেশে পণ্যের ঘাটতি থাকে, তবে সরকার প্রয়োজনীয় পণ্য আমদানি বাড়িয়ে বাজারে সরবরাহ বৃদ্ধি করতে পারে। এতে পণ্যের দাম কমতে সাহায্য করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী ধরনের ভূমিকা পালন ক…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর