চিত্রে সামগ্রিক যোগান রেখা [গণিত] থেকে [গণিত] রেখায় স্থানান্তরের সম্ভাব্য কারণসমূহ লেখ।
উত্তর: উদ্দীপকে যোগান রেখা AS, থেকে AS, রেখায় স্থানান্তর হয়ে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি করছি। আর এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সম্ভাব্য কারণসমূহ নিচে ব্যাখ্যা করা হলো- ১ . বেতন ও মজুরি বৃদ্ধি: শ্রমের চাহিদা বৃদ্ধির কারণে শ্রমিকের দর কষাকষি ক্ষমতা বাড়ে। ফলে শ্রমিকের উৎপাদনশীলতা না বাড়লেও মজুরি বাড়ে। এজন্য উৎপাদন খরচ বেড়ে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ২. পরোক্ষ কর আরোপ: সরকার ব্যাপক হারে পণ্যসামগ্রীর উপর পরোক্ষ কর আরোপ করলে মূল্যস্তর বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ৩. পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি: পাবলিক ইউটিলিটি; যেমন-পানি, বিদ্যুৎ, গ্যাস প্রভৃতির দাম বাড়লে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্যসামগ্রীর দাম বাড়ে। ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ৪. শ্রমিকসংঘের প্রভাব: শ্রমিকসংঘ মালিক পক্ষের সাথে দর কষাকষির মাধ্যমে তাদের উৎপাদনশীলতার সাথে ন্যায়সংগত নয় এমন ধরনের মজুরি বাড়াতে পারে। ফলে শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি না পেয়েও মজুরি বাড়লে খরচ তাড়িত মুদ্রাস্ফীতি দেখা দেয়। ৫. অলিগোপলি বা মনোপলি শিল্পের অতিরিক্ত মুনাফা অর্জন: অলিগোপলি বা মনোপলি শিল্প অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন কমাতে পারে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। সামগ্রিক চাহিদা অপরিবর্তিত থাকা অবস্থায় ব্যয় বৃদ্ধিজনিত কারণে মূল্য বৃদ্ধি পায়। এভাবে মূল্য বৃদ্ধি পাওয়াকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। নানা কারণে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হতে পারে। যেগুলো উপরে আলোচনা করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
চিত্রে সামগ্রিক যোগান রেখা থেকে রেখায় স্থানান্তরের সম্ভাব্য কারণ…
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর