'ক' চিত্রে কী ধরনের মুদ্রাস্ফীতি উপস্থাপিত হয়েছে? এরূপ মুদ্রাস্ফীতি সৃষ্টির ৩টি কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ক চিত্রে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উপস্থাপিত হয়েছে। চিত্রটিতে দেখা যায় সামগ্রিক চাহিদা রেখা [গণিত] স্থির থাকা অবস্থায় ব্যয় বৃদ্ধিজনিত কারণে সামগ্রিক যোগান রেখা [গণিত] থেকে পরিবর্তিত হয়ে [গণিত] হয়েছে। ফলে দামস্তর [গণিত] থেকে বেড়ে [গণিত] হয়েছে। যা ব্যায় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে। ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির তিনটা কারণ নিচে ব্যাখ্যা করা হলো- ১. বেতন ও মজুরি বৃদ্ধি: শ্রমের চাহিদা বৃদ্ধির কারণে শ্রমিকের দরকষাকষি ক্ষমতা বাড়ে। ফলে শ্রমিকের উৎপাদনশীলতা না বাড়লেও মজুরি বাড়ে। এজন্য উৎপাদন খরচ বেড়ে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ২. পরোক্ষ কর আরোপ: সরকার ব্যাপক হারে পণ্যসামগ্রীর ওপর পরোক্ষ কর আরোপ করলে মূল্যস্তর বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ৩. পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি: পাবলিক ইউটিলিটি; যেমন-পানি, বিদ্যুৎ, গ্যাস প্রভৃতির দাম বাড়লে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্যসামগ্রীর দাম বাড়ে। ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'ক' চিত্রে কী ধরনের মুদ্রাস্ফীতি উপস্থাপিত হয়েছে? এরূপ মুদ্রাস্ফীতি…
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর