উদ্দীপকে প্রদর্শিত চিত্রে চাহিদা হ্রাসজনিত কারণে মুদ্রাসংকোচন সৃষ্টি হয়েছে।সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা হ্রাস পেলে বাজারে মূল্যস্তর হ্রাস পায়। তখন শ্রমের দক্ষতা, যোগান, উৎপাদন কৌশল, উৎপাদন ব্যয় স্থির অবস্থায় সামগ্রিক যোগান স্থির থাকে। কিন্তু চাহিদা হ্রাস পায়। ফলে দামস্তরও হ্রাস পায়। অর্থাৎ সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা হ্রাস পেলে এ মুদ্রাসংকোচন সৃষ্টি হয়।উদ্দীপকে প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, প্রাথমিক অবস্থায় সামগ্রিক চাহিদা ও যোগান ও বিন্দুতে পরস্পর সমান হয়েছে। এ অবস্থায় 10 একক উৎপাদনে ভারসাম্য দাম 10। এখন সামগ্রিক যোগান AS স্থির থেকে সামগ্রিক চাহিদা AD0, হ্রাস পেয়ে AD1, হলে দামস্তর 10 থেকে কমে 5 হয়। এক্ষেত্রে দেশটিতে দামস্তর 10-5=5 একক হ্রাস পায়। যেহেতু সামগ্রিক চাহিদা হ্রাসের জন্য দামস্তরের এই সংকোচন ঘটেছে, তাই একে মুদ্রাসংকোচন বলা যায়।