"মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর ওপর সুফল বয়ে আনে" ব্যাখ্যা করো।
উত্তর: মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন ও মুনাফা বাড়ে বলে উৎপাদনকারী লাভবান হয় ও তাদের মুনাফা বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতি স্বল্প মাত্রার হলে তা উৎপাদননের ওপর অনুকূল প্রভাব ফেলে। সহনীয় মাত্রার মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে দামস্তর ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু উৎপাদন খরচ সে হারে বাড়ে না। ফলে উৎপাদকদের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। সেজন্য তারা অধিক মুনাফার আশায় উৎপাদনের পরিমাণও বাড়াতে থাকে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি উৎপাদানকারীর জন্য সুফল বয়ে আনে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
"মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর ওপর সুফল বয়ে আনে" ব্যাখ্যা করো।
উত্তর