"অর্থের যোগান বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস মুদ্রাস্ফীতি বাড়ায়"- ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ। কোনো দেশে অর্থের যোগান বৃদ্ধি পেলে দেশের জনগণের আয় বেড়ে যায়। ফলে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থের যোগানের বৃদ্ধির সাথে সাথে দ্রব্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধি না পেলে যোগান ঘাটতি সৃষ্টি হয়। ফলে দ্রব্যসামগ্রীর দামস্তর ক্রমেই বাড়তে থাকে। এটি মুদ্রাস্ফীতি নামে পরিচিত। আবার, উপকরণের দাম বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে উৎপাদন হ্রাস পেলে দামস্তর বৃদ্ধি পায়। ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তাই বলা যায়, অর্থ সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস মুদ্রাস্ফীতি বাড়ায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
"অর্থের যোগান বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস মুদ্রাস্ফীতি বাড়ায়"- ব্যাখ্যা করো।
উত্তর