"পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে- ব্যাখ্যা করো।
উত্তর: সরকার ব্যাপক হারে দ্রব্যসামগ্রীর ওপর পরোক্ষ কর আরোপ করলে মূল্যস্তর বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধির জন্য পরোক্ষ কর নানাভাবে প্রভাবিত করে। কোনো দ্রব্যের ওপর পরোক্ষ কর আরোপ করা হলে তা দ্রব্যের দামের সাথ যুক্ত হয়। এ বর্ধিত পরোক্ষ কর বেশিরভাগ ক্ষেত্রেই দ্রব্যাদির দাম বাড়ায়। এভাবে বিভিন্ন দ্রব্যের ওপর কর আরোপ করা হলে সামগ্রীক দামস্তর বৃদ্ধি পায়। ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
"পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে- ব্যাখ্যা করো।
উত্তর