a বিন্দু হতে b বিন্দুতে দামস্তর স্থানান্তরিত হলে সীমিত আয়ের লোক, কৃষিজীবি, শ্রমিক শ্রেণী, ঋণদাতা ও ঋণগ্রহীতার উপর যে প্রভাব পড়বে নিম্নে তা বিশ্লেষণ করা হলো :সামগ্রিক চাহিদা বৃদ্ধি, দুর্বল বাজার ব্যবস্থা, উৎপাদন ব্যয় ভিত্তিতে কারণে দামস্তর বৃদ্ধি পায়। উদ্দীপকের চিত্রটিতে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে। চিত্রটিতে দেখা যায় মোট উৎপাদন বা সামগ্রিক যোগান এখানে স্থির ছিল কিন্তু সামগ্রিক চাহিদা AD1 থেকে বৃদ্ধি পেয়ে AD2 হয়েছে। যার ফলে দাম স্তর হয় 17। অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে দামস্তর বৃদ্ধি পেয়েছে। যার ফলে মুদ্রাস্ফীতি ঘটেছে। আর এই দামস্তর বৃদ্ধি পাওয়ায় উৎপাদক শ্রেণী লাভবান হবে কারণ তখন তারা কম উৎপাদন ব্যয়ে বেশি দামে পন্য বিক্রি করতে পারবে। একইসাথে ঋণ গ্রহিতারা ঋণের ভার হ্রাস পাওয়ায় লাভবান হবে। কিন্তু দামি স্তর বৃদ্ধি পাওয়ার কারণে ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া দ্রব্য ও সেবার দাম বাড়লেও আনুপাতিক হারে মজুরি বৃদ্ধি না পাওয়ায় শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে।