উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমার মতামত নিম্নে ব্যাক্ত করা হলো :
উদ্দীপকের "X" দেশে সম্প্রতি বিশ্ব পরিস্থিতির কারণে কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার সংকটের ফলে দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
একটি দেশের জন্য মৃদু মুদ্রাস্ফীতি মঙ্গলজনক হলেও অতিমাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নের অত্যন্ত বড় একটি বাধা। মূলত উৎপাদন ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা সংকট, জ্বালানির ব্যয় বৃদ্ধি, মজুদ, চোরা চালান ইত্যাদি কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। উক্ত দেশের ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা সংকট ও পণ্যের যোগান সংকটের কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। তাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কৃষি, শিল্প ও অন্যান্য খাতে উৎপাদন বৃদ্ধি করলে দ্রব্য সামগ্রীর যোগান বাড়াবে এবং সেই দ্রব্যের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা যাবে। আবার একইসাথে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মুদ্রার সংকট কমানো যাবে। তবে এই ক্ষেত্রে উৎপাদন ব্যয় যেন বৃত্তি না পেয়ে বরং হ্রাস পায় সেটি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া পাশাপাশি এই মুদ্রা সংকটকালীন সময়ে বিলাসজাত দ্রব্য যেন আমদানি করা না হয় সেদিকে নজর রাখতে হবে তাই বলা যায়, উল্লিখিত পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগান বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস ইত্যাদি পদক্ষেপ নেওয়া যেতে পারে।।