বিনিয়োগকারীদের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারীরা সাধারণত ক্ষতিগ্রস্ত হন। মুদ্রাস্ফীতি বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থের প্রকৃত ক্রয়ক্ষমতা হ্রাস করে। বিনিয়োগকারী বন্ড বা স্থায়ী আমানতের মতো নির্দিষ্ট খাতে বিনিয়োগ করেন। ফলে তাদের অর্জিত সুদ বা আয়ের পরিমাণ নির্দিষ্ট থাকায় সামগ্রিক দামস্তরের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। ফলস্বরূপ, বিনিয়োগ থেকে ভবিষ্যতের প্রাপ্ত অর্থের প্রকৃত মূল্য কমে যায়। এটি বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বিনিয়োগকারীদের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর