উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি অর্থনীতির কোন বিষয়কে নির্দেশ করে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি অর্থনীতির চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে।অর্থনীতিতে চাহিদা বৃদ্ধির জন্য দামস্তর বৃদ্ধির প্রবণতাকে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে। একটি অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বৃদ্ধি অর্থাৎ ভোগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি রপ্তানি বৃদ্ধি, মুদ্রা সরবরাহ বৃদ্ধি, সুদের হার হ্রাসের ফলে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি হয়ে থাকে। এক্ষেত্রে চাহিদা বৃদ্ধির জন্য (AD) রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। কারণ এর ফলে দামস্তর বৃদ্ধির সাথে সাথে উৎপাদনও বৃদ্ধি পায়। যা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে।উদ্দীপকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ফলে বেতন ভাতা বৃদ্ধি পায়। ফলে সরকারের ব্যয় বৃদ্ধি পায়, আর সরকারের ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। ফলে দামস্তরের বৃদ্ধি ঘটে ও মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এই ধরনের মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে। কারণ সরকারি ব্যয় বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি ঘটলে তা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির অন্তর্ভুক্ত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি অর্থনীতির কোন বিষয়কে নির্দেশ করে- ব্যাখ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর