'X [গণিত] দেশের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: 'X [গণিত] দেশের সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য চর্তুমুখী পদক্ষেপ গ্রহণ করে। যেমন- অর্থের যোগান হ্রাস, প্রত্যক্ষ করের হার বৃদ্ধি, ব্যাংক হার বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি।অর্থের যোগান নিয়ন্ত্রণ: 'X [গণিত] দেশে মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হলো অর্থের যোগানের বিপুল বৃদ্ধি। কেননা 'X [গণিত] দেশের সরকারকে ব্যবসায়-বাণিজ্যের প্রয়োজনে অর্থের যোগান বাড়াতে হয়। কিন্তু একই সাথে মুদ্রাস্ফীতির চাপ থেকে ভোক্তা সাধারণকে রক্ষা করতে হলে অর্থের যোগান নিয়ন্ত্রণের মধ্যে রাখা দরকার।ব্যাংক হার বৃদ্ধি: কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকরেট বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকগুলোও সুদের হার বাড়িয়ে দেয়। ফলে বিভিন্ন ব্যাংক থেকে বিনিয়োগ ও ভোগের জন্য ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায়। এর মাধ্যমে অর্থের যোগান কমানো যায় এবং মুদ্রাস্ফীতি হ্রাস পায়।প্রত্যক্ষ করের হার বৃদ্ধি: দ্রব্যসামগ্রীর দাম কমাতে হলে পরোক্ষ করের হার বৃদ্ধি না করে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য প্রত্যক্ষ করের আওতা বৃদ্ধি করা যায়। তাই 'X [গণিত] দেশের সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নতুন নতুন কর আরোপ ও বিদ্যমান করগুলোর হার বৃদ্ধি করে জনগণের ব্যয়যোগ্য আয় কমাতে পারেন। তখন সামগ্রিক চাহিদা হ্রাস পাবে এবং দামস্তর কমবে।উৎপাদন বৃদ্ধি: 'X [গণিত] দেশে মুদ্রাস্ফীতি প্রতিকারের অন্যতম উপায় হলো কৃষি, শিল্প ও অন্যান্য সব খাতে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বাড়লে দ্রব্যসামগ্রীর যোগান বাড়বে এবং তা দ্রব্য ও সেবার বর্ধিত চাহিদা পূরণের মাধ্যমে দামস্তরের ঊর্ধ্বগতি রোধ করবে। কলাকৌশলের উন্নয়ন, অধিক প্রয়োজনীয় খাতে সম্পদের বরাদ্দকরণ ইত্যাদির মাধ্যমে উৎপাদন বাড়ানো যেতে পারে।সুতরাং, 'X [গণিত] দেশের সরকার কর্তৃক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপরউক্ত ব্যবস্থা কতটুকু কার্যকরী হবে তা নির্ভর করে মুদ্রাস্ফীতির প্রকৃতির ওপর।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'X দেশের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর যথার্থতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর