উদ্দীপকে নির্দিষ্ট আয়ের লোকদের চাপ নিরসনের জন্য তুমি কোন ধরনের সমাধান সুপারিশ করবে?- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে যে ধরনের মুদ্রাস্ফীতির বিষয় তুলে ধরা হয়েছে তা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হিসেবে পরিচিত। সরকার বিগত বছরগুলোতে আর্থ-সামাজিক অবকাঠামো নির্মাণ ও দারিদ্র্য নিরসনের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে; কলকারখানায় শ্রমিকদের মজুরিও অনেক বেড়েছে। ফলশ্রুতিতে দেখা দিয়েছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এর দরুন সমাজের নির্দিষ্ট আয়ের লোকজন চাপের মধ্যে পড়েছে। তাদের চাপ নিরসনের জন্য নিম্নোক্ত সুপারিশগুলো করা যায়-১. ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো অতিরিক্ত সরকারি ব্যয়। কাজই এ ধরনের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকারি ব্যয় হ্রাস করা প্রয়োজন। এক্ষেত্রে সরকারের অনুৎপাদনশীল খাতে ব্যয় কমাতে পারে।২. ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো উল্লেখযোগ্য হারে মজুরি বৃদ্ধি। সাধারণত শ্রমিক সংঘের প্রবল চাপের দরুন এমনটি ঘটে। তাই সরকারের উচিত, শ্রমিক সংঘগুলোকে তাদের মজুরি বৃদ্ধির অযৌক্তিক দাবিগুলো সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনে মজুরির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়া।৩. হঠাৎ করে উৎপাদন হ্রাস পেলেও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটতে পারে। তাই এরূপ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অর্থনীতির সকল খাতে উৎপাদন বৃদ্ধি প্রয়োজন।৪. জনসাধারণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির ফলেও ব্যয় বৃদ্ধিজনতি মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। তাই সরকার জনসাধারণের কাছ থেকে বিভিন্ন মেয়াদি ঋণ গ্রহণের মাধ্যমে তাদের ক্রয়ক্ষমতা হ্রাস করে বিদ্যমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আনতে পারে।৫. পরোক্ষ কর বিদ্যমান মুদ্রাস্ফীতিতে ইন্ধন যোগায়। তাই তা নিয়ন্ত্রণের জন্য পরোক্ষ করহার হ্রাস করা প্রয়োজন।সুতরাং বলা যায়, উপরিউল্লিখিত বিভিন্ন উপায়ে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট আয়ের লোকদের ওপর চাপ কমানো যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দিষ্ট আয়ের লোকদের চাপ নিরসনের জন্য তুমি কোন ধরনের সমাধ…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর