উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি কী ধরনের মুদ্রাস্ফীতি?- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি ব্যয় বৃদ্ধিজনতি মুদ্রাস্ফীতি হিসেবে পরিচিত। উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে সামগ্রিক যোগান (AS) হ্রাসের মাধ্যমে যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাকে ব্যয় বৃদ্ধিজনতি মুদ্রাস্ফীতি (Cost Push Inflation) বলে। এ মুদ্রাস্ফীতি নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- চিত্রে AD, ASO ও AS₁ হলো যথাক্রমে সামগ্রিক চাহিদা রেখা, প্রাথমিক সামগ্রিক যোগান রেখা এবং পরিবর্তিত সামগ্রিক যোগান রেখা। প্রাথমিক অবস্থায় E, বিন্দুতে AD রেখা ASo রেখাকে ছেদ করায় Yo 0 জাতীয় আয়স্তরে Po দামস্তর নির্ধারিত হয়। এখন ব্যয় বৃদ্ধির কারণে AS₁ রেখা AD রেখাকে E বিন্দুতে ছেদ করায় নতুন জাতীয় আয়স্তর Y₁ এ দামস্তর P₁ নির্ধারিত হয়। এক্ষেত্রে ব্যয় বৃদ্ধির দরুন যোগান হ্রাসের কারণে দামস্তর P. থেকে P₁ তে বৃদ্ধি পায়। ফলে মুদ্রাস্ফীতি ঘটে। ব্যয় বৃদ্ধির দরুণ সামগ্রিক যোগান হ্রাসের কারণে এ মুদ্রাস্ফীতি ঘটে বলে একে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি কী ধরনের মুদ্রাস্ফীতি?- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর