উদ্দীপকে বর্ণিত গরিব, নিম্নবিত্ত ও সীমিত আয়ের লোকের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] দেশের গরিব, নিম্নবিত্ত ও সীমিত আয়ের লোকের ওপর মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব পড়বে। মুদ্রাস্ফীতি কোনো দেশের অর্থনীতির ওপর সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি করে। ভোক্তার প্রকৃত ব্যয়যোগ্য আয় এবং তাদের ব্যয়ের সামর্থ্য মজুরি ও দামস্তরের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়ে থাকে বলে মুদ্রাস্ফীতি সমাজের নিম্ন আয়ের লোকজনের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকের 'B [গণিত] দেশে মুদ্রাস্ফীতির ফলে গরিব, নিম্নবিত্তসহ অন্যান্য নিম্ন আয়ের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ শ্রেণির লোকদের মজুরি সীমিত এবং নির্দিষ্ট পরিমাণের হয়ে থাকে। মুদ্রাস্ফীতির কারণে দ্রব্য ও সেবার মূল্য বৃদ্ধি পেলেও তাদের মজুরি সে অনুপাতে বাড়ে না। তাই যখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় তখন তারা একই পরিমাণ মজুরি দ্বারা পূর্বের তুলনায় কম পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করতে পারে। মুদ্রাস্ফীতির দরুন মূল্যস্তরের বৃদ্ধিজনিত কারণে কিছু দ্রব্যের ভোগ থেকে তারা বঞ্চিত হয়। অন্যান্য দ্রব্য ক্রয়ের পরিমাণও পূর্বের তুলনায় হ্রাস পায়। ফলে সমাজের নিম্ন আয়ের লোকজনের জীবনযাত্রার মান আরো নিম্ন হয়ে পড়ে।সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতির কারণে উদ্দীপকে উল্লিখিত গরিব, নিম্নবিত্ত ও নিম্ন আয়ের লোকেরা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গরিব লোকেরা আরো বেশি গরিব হয়ে পড়ে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত গরিব, নিম্নবিত্ত ও সীমিত আয়ের লোকের ওপর মুদ্রাস্ফী…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর