বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে উদ্দীপকের গৃহীত সরকারি পদক্ষেপসমূহ কি যথেষ্ট? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: বাজারে দাম স্বাভাবিক রাখতে উদ্দীপকের গৃহীত সরকারি পদক্ষেপসমূহ যথেষ্ট নয়। সরকারকে আরও যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা যুক্তিসহকারে উপস্থাপন করা হলো- ১ . উৎপাদন বৃদ্ধি : “বাংলাদেশে মুদ্রাস্ফীতি প্রতিকারের অন্যতম উপায় হলো কৃষি, শিল্প ও অন্যান্য সব খাতে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বাড়লে দ্রব্যসামগ্রীর যোগান বাড়বে এবং তা দ্রব্য ও সেবার বর্ধিত চাহিদা পূরণের মাধ্যমে দামস্তরের ঊর্ধ্বগতি রোধ করবে। ২. উৎপাদন ব্যয় হ্রাস : উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয় বাড়ে। কিন্তু উৎপাদন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, অপচয় রোধ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি বিধান, উপকরণসমূহের সুষ্ঠু সরবরাহ, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন ব্যয় হ্রাস করা হলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। ৩. ঋণের যোগান নিয়ন্ত্রণ : বাংলাদেশে অনুৎপাদনশীল, অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় উৎপাদন খাতে ব্যবহৃত ঋণের যোগান হ্রাস করে মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখা যায়। ৪. অতি প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ : বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ ও দরিদ্র শ্রেণির মানুষের ভোগের কিছু কিছু অতি প্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া যায়। এ পদক্ষেপ কার্যকর করার জন্য উপযুক্ত তদারকিও প্রয়োজন। ৫. জনসংখ্যা নিয়ন্ত্রণ : বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে খাদ্যসহ সবরকম দ্রব্যসামগ্রীর অতিরিক্ত চাহিদা হ্রাস পাবে এবং মুদ্রাস্ফীতির মাত্রা কমবে। ৬. অতিরিক্ত পরোক্ষ কর হ্রাস : বাংলাদেশে পরোক্ষ করের হার ও আওতা ক্রমশ বাড়ছে। দ্রব্যসামগ্রীর দাম কমাতে হলে পরোক্ষ করের হার বৃদ্ধি না করে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য প্রত্যক্ষ করের আওতা বৃদ্ধি করা যায়। সুতরাং দেখা যায়, বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে উদ্দীপকের গৃহীত সরকারি পদক্ষেপসমূহ যথেষ্ট নয়। বরং এছাড়াও উপরের পদক্ষেপসমূহ গ্রহণ করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে উদ্দীপকের গৃহীত সরকারি পদক্ষেপসমূ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর